শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

দীর্ঘ প্রেমের পর বিচ্ছেদের পথে শ্রদ্ধা কাপুর

চার বছরের চুটিয়ে প্রেমের পর নাকি বিচ্ছেদের পথেই পা বাড়লেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও তার প্রেমিক রোহন শ্রেষ্ঠা। তবে কী কারণে তাদের বিচ্ছেদ হয়েছে তা জানা যায়নি।

সূত্র বলছে, সম্প্রতি ভারতের গোয়ায় অনুষ্ঠিত হওয়া শ্রদ্ধার জন্মদিনের পার্টিতেও নাকি হাজির ছিলেন না রোহন। এ বছরের জামুয়ারি থেকেই নাকি সমস্যার সূত্রপাত। তিক্ততা চরমে ওঠে ফেব্রুয়ারি মাসে। এরপরই দুইজনই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। রোহন পেশায় ফটোগ্রাফার। তিনি শ্রদ্ধার ছেলেবেলার বন্ধু। যদিও সম্পর্কের কথা কেউই কোনওদিন স্বীকার করেননি। তবে রোহনের বাবা মুখ খুলেছিলেন এ বিষয়ে।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি যতটুকু জানি তারা খুবই ভাল বন্ধু। তাদের জুহুতে অনেক বন্ধুও রয়েছে। পেশাগত জীবনেও দুইজনেই বেশ প্রতিষ্ঠিত। যাই সিদ্ধান্ত তারা নিক না কেন নিশ্চয়ই ভেবেচিন্তেই নেবে। যদি তারা বিয়ে করবে ভেবে থাকে তাহলে আমি খুবই খুশি হব। কারণ বাধা দেওয়া আমার সংবিধানেই নেই।
এদিকে, শ্রদ্ধার বাবা শক্তি কাপুরও মুখ খুলেছিলেন রোহনকে নিয়ে। তিনি বলেছিলেন, রোহন খুবই ভাল ছেলে। ছোট থেকে সে আমাদের বাড়ি আসে। শ্রদ্ধা আমায় বলেনি যে সে রোহনকে বিয়ে করতে চায়। আমার তো মনে হয় তারা এখনও খুব ভাল বন্ধু। অপরদিকে, সম্পর্ক নিয়ে মুখ না খুললেও তাদের প্রেমের খবরে মুখর ছিল বলিপাড়া। সেই সম্পর্কেই হঠাৎ ভাঙন। শ্রদ্ধা ভক্তদের মন খারাপ। তাদের একটাই প্রশ্ন, কেন এমন হল?

 

 

সম্পর্কিত খবর