শিরোনাম
icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

রংপুরে বিভাগীয় এসএমই মেলা শুরু আজ

এমএমই ফাউন্ডেশনের উদ্যোগে আজ থেকে রংপুরে শুরু হচ্ছে বিভাগীয় এসএমই মেলা। রংপুর টাউন হল ময়দানে বিভাগীয় এসএমই পণ্য মেলা শুরু হয়ে চলবে ৩০ মার্চ পর্যন্ত। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা ও বিশেষ অতিথি থাকবেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক মির্জা নুরুল গণী শোভন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. মফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. আসিব আহসান।

পাশাপাশি চলতি মাসেই মেলা আয়োজন করা হবে রংপুর, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে। এছাড়া খুলনা সার্কিট হাউজ ময়দানে ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত, সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল ও ময়মনসিংহ টাউন হল ময়দানে ৭ এপ্রিল শুরু হয়ে মেলা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। বরিশাল ও রাজশাহীতে বিভাগীয় এসএমই পণ্য মেলা আয়োজন করা হতে পারে মে বা জুনে। প্রতিটি মেলায় ৫০-৫৫ জন করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা পণ্য ও প্রদর্শন ও বিক্রয় করতে পারবেন। এসব মেলায় কোনো বিদেশী, নকল, অশোভন এবং মানহীন পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রয় করা যাবে না।

 

সম্পর্কিত খবর