প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে গ্রামীণফোনের অংশীদারিত্ব
দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফোরজি কানেক্টিভিটি সুবিধা প্রদানের লক্ষ্যে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পার্টনারশিপ করেছে টেক সার্ভিস লিডার ও ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খান ও গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান। আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান ব্যবসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসার ইউসুফ। এ পার্টনারশিপের অধীনে গ্রামীণফোন প্রয়োজনীয় সব ডব্লিউটিটিএক্স রাউটার ও ২০ জিবি ডাটা কানেক্টিভিটি সুবিধা প্রদান করবে, যা দেশজুড়ে শিশুদের শিক্ষার সুযোগ পেতে ভূমিকা রাখবে এবং দেশের অসীম সম্ভাবনা উন্মোচনে সহায়তা করবে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সব ব্যবহারকারীকে স্মার্ট ডাটা সলিউশন দেয়া এবং কার্যকরী ও ব্যবহারবান্ধব ডাটা সলিউশনের মাধ্যমে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়কে কানেক্ট করা হবে। স্মার্ট স্কুলের ধারণা নিয়ে করা এ উদ্যোগ স্মার্ট সারভেইলেন্স, উপস্থিতি, অনলাইন স্কুলসহ অন্যান্য অনেক সুবিধার ওপরও জোর দেবে, যা ওয়াই-ফাই সলিউশনের মাধ্যমে কানেক্ট করা হবে।



