সাউথইস্ট ব্যাংকের ট্রেড বেজড মানি লন্ডারিংবিষয়ক সম্মেলন
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সার্বিক সহযোগিতায় সম্প্রতি ট্রেড বেজড মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক সম্মেলনের আয়োজন করে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট। ব্যাংকের এমডি এম কামাল হোসেন এ সম্মেলন উদ্বোধন করেন। প্রশিক্ষণ এবং আলোচনা সেশন পরিচালনা করেন বিএফআইইউর মহাব্যবস্থাপক মো. শওকতুল আলম ও বিএফআইইউর উপমহাব্যবস্থাপক কামাল হোসেন। এতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের ডিরেক্টর (ট্রেনিং) সায়মা বানু ও সমাপ্তি ঘোষণা করেন ব্যাংকের ডিএমডি ও ক্যামেলকো নুরুদ্দিন মো. সাদেক হোসেন।



