শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

আইএলওর সব মৌলিক কনভেনশন অনুস্বাক্ষর করছে বাংলাদেশ —শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, কাজে যোগদানের ন্যূনতম বয়স সম্পর্কিত কনভেনশন ১৩৮ অনুস্বাক্ষরের মাধ্যমে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সবক’টি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় আইএলওর গভর্নিং বডির ৩৪৪তম সেশন বক্তৃতায় তিনি এ কথা বলেন। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএলও কনভেনশন ১৩৮ অনুযায়ী, ১৪ বছরের নিচে কেউ শিশুদের কাজে নিয়োজিত করতে পারবে না। অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী জানান, তিনি বাংলাদেশের পক্ষে ২২ মার্চ অনুস্বাক্ষরকৃত পত্র আইএলওর মহাপরিচালক গাই রাইডারের কাছে হস্তান্তর করবেন। তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ আইএলও কনভেনশন ১৩৮ অনুস্বাক্ষরের প্রস্তাব পাস করে। এছাড়া জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদও এ কনভেনশন অনুস্বাক্ষরে সভা করে মত দিয়েছে।

শ্রম প্রতিমন্ত্রী আরো বলেন, ২০২৫ সালের মধ্যে সব সেক্টর থেকে শিশুশ্রম নিরসন করা হবে। সব খাত থেকে শিশুশ্রম নিরসনে সরকার সবধরনের পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি সরকার আরো পাঁচটি খাতকে শিশুশ্রমের জন্য ঝুঁকিপূর্ণ খাত হিসেবে ঘোষণা করেছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত সচিব জেবুন্নেছা করিম উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর