শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

ভারতের চিনি রফতানি বাড়ার পূর্বাভাস

২০২১-২২ বিপণন মৌসুমে ভারতের চিনি রফতানি বৃদ্ধির পূর্বাভাস মিলেছে। মৌসুম শেষে রফতানির পরিমাণ দাঁড়াতে পারে ৭৫ লাখ টনে। আগের মৌসুমে দেশটি রফতানি করেছিল ৭১ লাখ টন চিনি। সম্প্রতি ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশনের মহাপরিচালক অবিনাশ বার্মা এ তথ্য জানিয়েছেন।

দুবাইয়ে অনুষ্ঠিত সুগার কনফারেন্সে বার্মা বলেন, চলতি মৌসুমে আমরা এরই মধ্যে ৬৩ লাখ টন চিনি রফতানির চুক্তি করেছি। প্রতি সপ্তাহেই খুব দ্রুতগতিতে চুক্তি সম্পাদিত হচ্ছে। শুধু তাই নয়, চলতি মৌসুমে চিনি উৎপাদন বাড়ার কথাও জানিয়েছেন তিনি।

বার্মা বলেন, ২০২১-২২ মৌসুমে ভারতে ৩ কোটি ৩৩ লাখ টন চিনি উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। গত মৌসুমে উৎপাদন হয়েছিল ৩ কোটি ১২ লাখ টন।

তিনি আরো বলেন, ২০২২-২৩ মৌসুম নিয়ে পূর্বাভাস দেয়ার সময় এখনো আসেনি। কারণ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণের ওপর উৎপাদন পরিস্থিতি নির্ভর করছে। এ সময় কয়েক লাখ টনের ব্যবধান তৈরি হতে পারে।

বার্মা জানান, চলতি মৌসুমে ভারতের ইথানল উৎপাদন সক্ষমতা খুব দ্রুতগতিতে বাড়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছর ১০ শতাংশ ইথানল ব্লেন্ডিং লক্ষ্যমাত্রা রয়েছে, যা থেকে দেশটি জ্বালানি চাহিদা পূরণে গ্যাসোলিন উৎপাদন করবে। চলতি বছরের প্রথম তিন মাসে ৯ দশমিক ৩৪ শতাংশ ব্লেন্ডিং লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। কিছু ক্ষেত্রে ব্লেন্ডিং ১১ শতাংশও স্পর্শ করেছে।

ভারত বিশ্বের তৃতীয় শীর্ষ তেল আমদানিকারক। দেশটির মোট চাহিদার ৮০ শতাংশই আসে বিদেশী সরবরাহকারীদের কাছ থেকে।

সম্পর্কিত খবর