শিরোনাম
icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা
down of head

আবারও ই-ভিসা চালু করল ভারত

ভারত সরকার আবারও ১৫৬টি দেশের নাগরিকদের ট্যুরিস্ট ও ই-ট্যুরিস্ট ভিসায় কেবল নির্ধারিত সমুদ্র অভিবাসন চেক পোস্ট বা বিমানবন্দরে ফ্লাইটের মাধ্যমে ভারতে প্রবেশের অনুমতি দিয়েছে। ‘বন্দে ভারত মিশন’ বা ‘এয়ার বাবল’ স্কিমের অধীনে থাকা ফ্লাইটগুলো কিংবা ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের অনুমোদিত যেকোনো ফ্লাইটে ভারত ভ্রমণ করা যাবে।

করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে গত দুই বছর ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল ভারত সরকার। যার কারণে বন্ধ ছিল ভারত-বাংলাদেশের মধ্যে পর্যটকদের যাতায়াত।

এবার বিদেশি নাগরিকদের স্থল সীমান্ত বা নদীপথ দিয়ে ট্যুরিস্ট ভিসা বা ই-ট্যুরিস্ট ভিসায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যারা করোনার আগেই ট্যুরিস্ট ভিসা পেয়েছিলেন, ভিসার মেয়াদ থাকলে বৈধ ভিসাধারীরা এখন থেকে ভারত ভ্রমণ করতে পারবেন। এ ছাড়া নতুন করেও সর্বোচ্চ ৫ বছরের জন্য ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে।

সূত্র : এনডিটিভি, ইকোনমিক টাইমস

সম্পর্কিত খবর