শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

অজয় না হলে কি শাহরুখকে বিয়ে করতেন?

রুপালি পর্দায় শাহরুখ খান আর কাজলের রসায়ন অনেক তরুণ-তরুণীকেই প্রেমে মজিয়েছে। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ জুটিকে বাস্তব জীবনের জুটি হিসেবে কল্পবিলাসী ভক্তেরও অভাব নেই। এক্ষেত্রে স্বভাবতই প্রশ্ন আসে, যদি অজয় দেবগনের সঙ্গে দেখা না হতো, কাজল কি তবে শাহরুখকে বিয়ে করতেন? এর আসলে উত্তর কী?

উত্তরটা কাজলই দিয়েছেন। তবে খুব চাতুর্যের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগামে ‘আস্ক মি অ্যানিথিং’ (আমাকে যে কোনো প্রশ্ন করুন) শীর্ষক এক সেশনে জনৈক ভক্তের এমন প্রশ্নে ‘রাজ’র প্রেমিকা ‘সিমরান’ বেশ রহস্য মাখিয়ে উত্তর দেন, ‘পুরুষই কি প্রস্তাব দেওয়ার কথা নয়?’

এক প্রশ্নের জবাবে শাহরুখকে নিজের ‘ফ্রেন্ড ফর লাইফ’ (সারাজীবনের বন্ধু) বলে অভিহিত করেন কাজল।

শাহরুখ ও অজয়ের মধ্যে কাকে সহশিল্পী হিসেবে আগে চাইবেন, এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘পরিস্থিতির ওপর নির্ভর করবে’।

বলিউড বাদশাহর সঙ্গে ফের কবে পর্দায় জুটি হিসেবে দেখা যেতে পারে, এমন প্রশ্নের জবাবে ‘দিলওয়ালে’র ‘মীরা’ ভক্তদের বলেন, ‘শাহরুখকেই জিজ্ঞেস করুন।’

তার জীবনের প্রথম ক্রাশ (যার ওপর প্রেমে মজেছিলেন) সম্পর্কে জিজ্ঞেস করা হলে অজয়পত্নী বলেন, ‘জীবনের প্রথম ক্রাশকে বিয়েই করে ফেলেছি।’

অজয়ের ভালোবাসা এখন তাদের কন্যা ন্যসা ও পুত্র যুগের জন্য বেশি বলে কাজলের মাঝেমাঝে ঈর্ষা হয় বলেও স্বীকার করেন।

সম্পর্কিত খবর