শিরোনাম
icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
down of head

মীর আকতারের আড়াইশ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আকতার হোসেন লিমিটেডের ২৪৯ কোটি ৯০ লাখ টাকার জিরো কুপন বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮১৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মীর আকতার হোসেনের ২৪৯ কোটি ৯০ লাখ টাকার ৪ বছর মেয়াদি রূপান্তর অযোগ্য, পুরোপুরি অবসায়নযোগ্য, আনসিকিউরড জিরো কুপন বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বন্ডটির ইস্যু মূল্য ২০৭ কোটি ১৮ লাখ টাকা। এর ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বাজার বিবেচনা করে বন্ডটি ৭ থেকে ৯ শতাংশ ডিসকাউন্টে ইস্যু করা হবে। বন্ড ইস্যুর ১৮ মাস পর থেকে ষান্মাসিক ভিত্তিতে মোট ৪৮ মাসের মধ্যে ছয় মেয়াদে পুরো অর্থ অভিহিত মূল্যে পরিশোধ করা হবে। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ ঋণ পরিশোধ ও চলতি মূলধন বাড়ানোর ক্ষেত্রে ব্যয় করা হবে। এ বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে। বন্ডটির ট্রাস্টির দায়িত্বে রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

সম্পর্কিত খবর