জীবন বীমা করপোরেশনের নতুন চেয়ারম্যানের যোগদান
জীবন বীমা করপোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদে সম্প্রতি যোগ দিয়েছেন মো. আসাদুল ইসলাম। করপোরেশনে তাকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। যোগদানের পর তিনি ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জীবন বীমা করপোরেশনের এমডি মো. সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব)।



