শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

মালেক আফসারীর বিরুদ্ধে অরুণা বিশ্বাসের জিডি, যা বললেন ওমর সানী

ঢালিউডের জনপ্রিয় পরিচালক মালেক আফসারীর বিরুদ্ধে জিডি করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। অরুণার এমন কঠোর অবস্থানের প্রশংসা করেছেন অভিনেতা ওমর সানী। ফেসবুকে তিনি লিখেছেন, ‌‘শিল্পীদের নিয়ে যা খুশি বলে যাবেন, এটা হবে না। প্রতিবাদ এভাবেই হোক। আগাছা টাইপ ইউটিউব চ্যানেলগুলোর দিকে রাষ্ট্রীয়ভাবে দৃষ্টি রাখা উচিত তথ্য মন্ত্রণালয়ের। অরুণা তোমার খুব ভালো উদ্যোগ… দোস্ত।’

সংবাদমাধ্যমকে ওমর সানী জানান, ‘ইউটিউব কনটেন্টের জন্য জীবনের রংগুলো অতিরঞ্জিত করে শিল্পীদের নিয়ে বাজে মন্তব্য করে ফেলবেন। অরুণা বিশ্বাসকে নিয়ে বললেন। এটা তো ঠিক না। আমরা ছোটখাটো অপরাধ করতেই পারি। আপনি আমাদের শাসন করেন, মার্জিতভাবে আমাদের বলেন কিন্তু এভাবে পাবলিকের সামনে বিদ্রূপ করে তারকা শিল্পীদের নিয়ে বলবেন কেন?’

উল্লেখ্য, মালেক আফসারীর বিরুদ্ধে কু-ইঙ্গিতপূর্ণভাবে কথা বলে ভিডিও প্রকাশ করার অভিযোগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। জিডিতে বলা হয়েছে, এক ভিডিওতে অরুণা বিশ্বাসকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মালেক আফসারী। ভিডিওতে মালেক আফসারী কু-ইঙ্গিতপূর্ণ এমন কিছু কথা বলেছেন যা অরুণার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে। এ ব্যাপারে একসময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস বলেন, ‘মালেক আফসারী ভিডিওতে যেসব কথা বলেছেন তা কু-ইঙ্গিতপূর্ণ, এসব আমাকে সামাজিকভাবে সম্মানহানি ঘটিয়েছে। আমি তাকে (মালেক আফসারী) ভিডিওর জন্য ফোন দিলে তিনি ভিডিওটি প্রাইভেট করে দেন। অবশ্য ভিডিওটি আমি রেখেছি। এটি মালেক আফসারীর দুরভিসন্ধিমূলক কোনো চিন্তা থেকে থেকে করা। ’

সম্পর্কিত খবর