জাতির পিতার প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধাঞ্জলি
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড। গতকাল ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং এমডি ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান এবং খান ইকবাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের জিএম পারসুমা আলম, মো. গোলাম মরতুজা, কাজী আব্দুর রহমান, মো. হারুনুর রশীদ, কাজী মো. ওয়াহিদুল ইসলাম, মো. ফয়েজ আলম, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ), রূপালী ব্যাংক এক্সিকিউটিভ ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের পক্ষেও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে।



