শিরোনাম
icon সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল icon এলএনজি চালু, বাড়ল গ্যাস সরবরাহ icon ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত icon ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি icon ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নারীরাও অপরিহার্য: শামা ওবায়েদ icon হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ icon প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫ icon ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী icon সবজির বাজারে স্বস্তি, চড়া মাছ-মাংস icon ডিএসইর বাজার মূলধনে বড় পতন icon ব্যাডটাচের অভিযোগে আলোচনায় প্রভা icon ফলের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই ক্রেতাদের icon জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬
down of head

ইউক্রেন ইস্যুতে রাশিয়ায় পেপ্যাল, ভিসা ও মাস্টারকার্ডের সার্ভিস বন্ধ

ইউক্রেনে সেনা অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে পশ্চিমা বিশ্ব নিয়ন্ত্রিত বিভিন্ন দেশ ও সংস্থা। স্প্যানিশ ব্র্যান্ড ‘জারা’র পরে এবার সেই তালিকায় যুক্ত হয়েছে পেপ্যাল। আর শনিবার আমেরিকার কোম্পানি ভিসা ও মাস্টারকার্ডও রাশিয়ায় তাদের সেবা বন্ধ করে দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, পেপ্যাল ইউক্রেনের জনগণকে সমর্থন করে। বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে আমরাও ইউক্রেনে সামরিক আগ্রাসনের নিন্দা জানাই। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা রাশিয়ায় সেবা বন্ধ রাখছি। এক বিবৃতি বলছিলেন পেপ্যালের সিইও ড্যান শুলম্যান।

তবে পেপ্যালের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রযোজ্য আইনকানুন মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে পেপ্যাল ব্যবহারকারীরা অ্যাকাউন্টে থাকা অর্থ উত্তোলন করতে পারবেন। চলতি মাসের শুরুর দিকে ভিসা ও মাস্টারকার্ড রাশিয়ায় তাদের পরিসেবা বন্ধের ঘোষণা দিয়েছিল। শনিবার এক বিবৃতিতে রাশিয়া ভিসা ও মাস্টারকার্ডের পরিসেবা বন্ধের কথা বলা হয়।
মাস্টারকার্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার ব্যাংকগুলোর ইস্যু করা কার্ড তাদের সেবা পাবে না। রাশিয়ার বাইরে ইস্যু হওয়া কার্ডগুলো রুশ দোকান কিংবা এটিএম বুথগুলোতে কাজ করবে না। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, আমাদের গ্রাহক, অংশীদার ও বিভিন্ন দেশের সরকারের সঙ্গে আলোচনা করে রাশিয়ায় কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত হয়েছে।

এক বিবৃতিতে ভিসার পক্ষ থেকে বলা হয়, আগামী কয়েক দিনের মধ্যে রাশিয়ায় ভিসার সব লেনদেন বন্ধে গ্রাহক ও সহযোগীদের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি। এছাড়াও মাইক্রোসফটও রাশিয়ায় তাদের পণ্য ও সেবা বিক্রি বন্ধ করে দিয়েছে। এর আগে একই সিদ্ধান্ত গ্রহণ করে অ্যাপল এবং ডেলসহ প্রধান প্রযুক্তি সংস্থাগুলি।

ফরাসি বিলাসবহুল খুচরা বিক্রেতা এলভিএমএইচ, হার্মিস, কেরিং এবং চ্যানেল বলেছে যে, তারা তাদের রাশিয়ান স্টোর বন্ধ করবে। ডেনিশ বিয়ার জায়ান্ট কার্লসবার্গ রাশিয়ায় তাদের রপ্তানি এবং বিনিয়োগ বন্ধ করে দিয়েছে। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের জেরে ফেসবুক, গুগল এবং ইউটিউব রাশিয়ান রাষ্ট্রীয় মিডিয়াকে তাদের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জন সীমাবদ্ধ করার ব্যবস্থা নিয়েছে।

সম্পর্কিত খবর