সাপ্তাহিক দর বৃদ্ধিতে বস্ত্র খাতের আধিপত্য
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় বস্ত্র খাতের আধিপত্য দেখা গেছে। সমাপনী দরের ক্ষেত্রে এ তালিকায় শীর্ষ ১০ কোম্পানির ছয়টিই এ খাতের।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসে সবচেয়ে বেশি দর বেড়েছে বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২২ দশমিক ৮৪ শতাংশ।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্রাউন সিমেন্ট পিএলসি। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ৩০ শতাংশ।
১৬ দশমিক ৬০ শতাংশ শেয়ারদর বৃদ্ধি নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাতের এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ৪২ কোটি ৩৯ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ৮৯ শতাংশ।
তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বস্ত্র খাতের প্রতিষ্ঠান প্যাসিফিক ডেনিমস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ৭৬ শতাংশ।
তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বস্ত্র খাতের আরেক কোম্পানি জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ।
৯ দশমিক ২০ শতাংশ শেয়ারদর বৃদ্ধি নিয়ে তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে সুহূদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
শীর্ষ দর বৃদ্ধির তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে বস্ত্র খাতের জাহিন স্পিনিং লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৮৯ শতাংশ।
৭ দশমিক ৫০ শতাংশ নিয়ে নবম অবস্থানে রয়েছে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ১৫ কোটি ৪৫ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার সর্বশেষ কোম্পানিটি হলো বস্ত্র খাতের ডেল্টা স্পিনার্স লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ দশমিক শূন্য ৭ শতাংশ। চার কার্যদিবসে কোম্পানিটির ১৯ কোটি ৭ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ৪ কোটি ৭৬ লাখ ৮৬ হাজার ৭৫০ টাকা।



