শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

সপ্তাহজুড়ে ১০ কোম্পানির ১১১২ কোটি টাকার শেয়ার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে মোট লেনদেনের ২৭ দশমিক ৮৯ শতাংশই ছিল ১০ কোম্পানির দখলে। সপ্তাহজুড়ে এসব কোম্পানির ১ হাজার ১১২ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর মধ্যে সপ্তাহের সর্বোচ্চ ৭ দশমিক ৪১ শতাংশ লেনদেন করে শীর্ষে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সাপ্তাহিক লেনদেনে গত সপ্তাহেও শীর্ষ অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ২৯৫ কোটি ৬৭ লাখ ৬২ হাজার টাকার ১ কোটি ৯৭ লাখ ৯৭ হাজার ৮৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। তবে আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন কমেছে শূন্য দশমিক ৬৬ শতাংশ।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন কমেছে ৬ দশমিক ৬২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৪৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৫২ কোটি ৩৭ লাখ ৯১ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ৩৩ শতাংশ।

গত সপ্তাহের লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৩৩ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। আগের সপ্তাহের তুলনায় শেয়ারটির লেনদেন কমেছে ৫ দশমিক ৯৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ২২ লাখ ৪৪ হাজার ৪০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩২ কোটি ৬৭ লাখ ৫৬ হাজার টাকা।

মোট লেনদেনের ২ দশমিক ৪২ শতাংশ নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। গত সপ্তাহে কোম্পানিটির লেনদেন আগের সপ্তাহের তুলনায় কমেছে ৯ দশমিক ২৯ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ৯৬ কোটি ৪০ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির মোট ৭৬ লাখ ১০ হাজার ৭০১টি শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বীমা খাতের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। মোট লেনদেনের ১ দশমিক ৫৭ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। গত সপ্তাহে কোম্পানিটির ২৮ লাখ ৭৪ হাজার ৬২৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬২ কোটি ৪২ লাখ ৪৭ হাজার টাকা।

মোট লেনদেনের ১ দশমিক ৪৬ শতাংশ নিয়ে তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির লেনদেন কমেছে ৭ দশমিক ৬২ শতাংশ।

তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড। গত সপ্তাহের মোট লেনদেনের ১ দশমিক ৪৩ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। তবে আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন কমেছে শূন্য দশমিক ৯৬ শতাংশ।

মোট লেনদেনের ১ দশমিক ৩৮ শতাংশ নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড শিপিং লিমিটেড।

নবম অবস্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। মোট লেনদেনের ১ দশমিক ৩১ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। এছাড়া ১ দশমিক ২৫ শতাংশ নিয়ে এ তালিকায় একবারে শেষে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

সম্পর্কিত খবর