মেঘনা ব্যাংক ও বিডার মধ্যে চুক্তি
ওয়ানস্টপ সার্ভিসের আওতায় বিনিয়োগকারীদের জন্য অতি জরুরি ৬৪টি সেবা নিশ্চিত করতে মেঘনা ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন এবং মেঘনা ব্যাংকের এমডি ও সিইও সোহেল আর কে হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান কিমিয়া সাদাত, পিপিপি এবং ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান সুফিয়া আক্তার এবং বিডার ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। মেঘনা ব্যাংক পঞ্চম ব্যাংক হিসেবে ওয়ান স্টপ সার্ভিস প্রক্রিয়ায় বিডার সঙ্গে সংযুক্ত হলো।



