নগদে দেয়া যাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফি
এখন থেকে চিকিৎসার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ ঢাকা মেডিকেলের সব ধরনের ফি সহজেই পরিশোধ করতে পারবে ‘নগদ’-এ।
সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নগদের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সময় নগদের সিইও রাহেল আহমেদ, গভর্নমেন্ট সেলসের প্রধান এবিএম মান্নাফ পরাগ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, সহকারী পরিচালক (ফাইন্যান্স ও স্টোর) ডা. মো. আশরাফুল আলম, সহকারী পরিচালক (অ্যাডমিন) ডা. হালিমা সুলতানা হকসহ দুই প্রতিষ্ঠানের আরো অনেক ঊর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ চুক্তির মধ্য দিয়ে ঢামেকে রোগী দেখানোর টিকিট সংগ্রহ থেকে শুরু করে চিকিৎসাসেবাসহ সব ধরনের ফি পরিশোধ করা যাবে নগদে।



