শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

দুবাই প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান কৃষিমন্ত্রীর

বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগের বিরাট সম্ভাবনা রয়েছে। এমনটা উল্লেখ করে দেশের কৃষি প্রক্রিয়াজাত, ভ্যালু অ্যাড ও রফতানিতে বিদেশী ও প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আবদুর রাজ্জাক। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে এবং সরকার সব ধরনের সহযোগিতা দেবে।

গতকাল দুবাইয়ের ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে কৃষির উন্নয়ন, রফতানি ও বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। দুবাই ওয়ার্ল্ড এক্সপোতে ফুড, এগ্রিকালচার ও লাইভলিহুডস সপ্তাহ উপলক্ষে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সেমিনারের আয়োজন করে।

বিশেষ অতিথি ছিলেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম, খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম। এতে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর। সঞ্চালনা করে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মনজুর মোর্শেদ।

মন্ত্রী বলেন, আমরা বিদেশের মূল বাজারে প্রবেশ করতে চাই। সেজন্য, নিরাপদ কৃষিপণ্য উৎপাদন, অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপন ও সার্টিফিকেট প্রদানসহ অনেকগুলো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা বাংলাদেশ থেকে কৃষিপণ্য রফতানিতে এগিয়ে আসুন। বাংলাদেশ সরকার সব সহযোগিতা দেবে।

সম্পর্কিত খবর