এফএসআইবিএলের ‘ব্যবহারিক ব্যাংকিং শব্দকোষ’ বইয়ের মোড়ক উন্মোচন
ভাষার মাসে ভাষা দিবসকে সামনে রেখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) ব্যবহারিক ব্যাংকিং শব্দকোষ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলী এ বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ সময় ব্যাংকের এএমডি আবদুল আজিজ ও মো. মোস্তফা খায়ের; ডিএমডি মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহ, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ একেএম আমজাদ হোসাইন, শরিয়াহ কাউন্সিলের সদস্য সচিব মওলানা এম শামাউন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।



