শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

দেশের বৃহত্তম চালের মোকামে আকাশচুম্বী ধানের দাম, খুশি কৃষক

দেশের বৃহত্তম চালের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধানের দাম এখন আকাশচুম্বী। সেখানে ধানের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে চালের দামও। এতে কৃষকেরা খুশি হলেও বিপাকে পড়েছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।

আশুগঞ্জ মোকামে গিয়ে দেখা গেছে, নতুন ৪৯ ধান বিক্রি হচ্ছে এক হাজার ৮০ টাকা থেকে এক হাজার ১০০ টাকায়, পুরাতন ২৯ জাতের চিকন ধান বিক্রি হচ্ছে এক হাজার ১৭০ থেকে এক হাজার ২১০ টাকায় এবং পুরাতন ২৮ চিকন জাতের ধান বিক্রি হচ্ছে এক হাজার ৩১০ টাকা থেকে এক হাজার ৩২০ টাকায়।

আশুগঞ্জ মোকামের ধান ব্যবসায়ীরা বলছেন, ‘এখানকার কৃষকেরা এখন বেশ সচ্ছল। ফলে তারা ধান ওঠার সঙ্গে সঙ্গে বিক্রি না করে রেখে দেয়। ফলে মূল্য বেড়ে যায়।’

ধান ব্যবসায়ীরা আরও বলেন, ‘যেখানে আশুগঞ্জ মোকামে প্রতিদিন ধানের আমদানি হতো ৫০ থেকে ৬০ হাজার মণ, সেখানে বর্তমানে আসছে সর্বোচ্চ ২৫ হাজার মণ।’

তবে, ধান বিক্রি করে খুশি কৃষকেরা। আজ শনিবার সকালে আশুগঞ্জ ধানের মোকামে গেলে কথা হয় কিশোরগঞ্জের ইটনা উপজেলা থেকে আশুগঞ্জ মোকামে ধান বিক্রি করতে আসা কৃষক জিবু মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘আমি ৩০০ বস্তায় ৬০০ মণ ধান বিক্রি করতে আশুগঞ্জে আসি। মণপ্রতি চিকন ২৮ ধান এক হাজার ২১০ টাকায় বিক্রি করেছি। এতে আমি খুশি।’

ধানের আকাশচুম্বী দামের বিষয়ে জানতে চাইলে আশুগঞ্জ চাতালকল ব্যবসায়ী সমিতির সভাপতি ভুলু হায়দার বলেন, ‘আশুগঞ্জে চার শতাধিক চাতাল রয়েছে। এসব চাতালে প্রতিদিন ৫০ হাজার থেকে ৫৫ হাজার মণ ধান প্রয়োজন। চাহিদা অনুযায়ী ধানের আমদানি কম। এ জন্য আশুগঞ্জে ধানের মূল্য অনেক বেশি। এ অবস্থায় ধানের মূল্য কমার কোনো সম্ভাবনা দেখছি না।’

এ বিষয়ে আশুগঞ্জ জেলা খাদ্য কর্মকর্তা সুবীরনাথ বলেন, ‘আমি আশুগঞ্জ ধানের মোকাম পরিদর্শন করেছি। পরিদর্শন শেষে ধান ব্যবসায়ীদের সঙ্গে বসেছি। সেখানে ধান ও চাল নিয়ে কোনো সিন্ডিকেটবাজ চলবে না বলে ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘এ খাতে ন্যূনতম অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না। কোনো অনিয়ম পেলে সে যেই হোক না কেন, ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত খবর