শিরোনাম
icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা
down of head

নিলামে চড়া দাম পেয়ে ১৫ হাজার রুপির পিৎজা খাওয়ালেন পুরান

দেড় কোটি রুপিতে আইপিএলের নিলামে নাম লিখিয়েছিলেন নিকোলাস পুরান। কিন্তু, তিনি হয়তো স্বপ্নেও ভাবেননি তাঁর দাম এত উঠবে। মেগা নিলামে তাঁকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে নিয়েছে সানরাইজার্স। এ খুশিতে উচ্ছ্বসিত পুরান। নিলামে চড়া দাম পাওয়ার খুশিতে ১৫ হাজার রুপিতে ১৫টি পিৎজা অর্ডার করেন ক্যারিবীয় তারকা।

গেল আসরের নিলামেও পুরানকে নিয়ে কাড়াকাড়ি হয়েছে। কিন্তু, সে হিসাবে পাঞ্জাব কিংসে মোটেই ভালো করতে পারেননি তিনি। ১২ ম্যাচে ৭.৭২ গড়ে করেন ৮৫ রান। এক ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ছিল ৩২। ফলে এবারের নিলামে পুরানের এত দাম পাওয়া ছিল পুরোই অপ্রত্যাশিত।

কিন্তু, নিলামের টেবিলে দেখা গেল অন্য চিত্র। পুরানকে দলে ভেড়াতে রীতিমতো উঠে পড়ে লেগেছিল সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। পরে শেষ পর্যন্ত ১০ কোটি ৭৫ লাখ রুপিতে তাঁকে দলে নেয় হায়দরাবাদ।

এ আনন্দেই পিৎজা অর্ডার করেন এ মুহূর্তে ভারত সফরে থাকা পুরান। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, ১৫ হাজার রুপিতে ১৫টি পিৎজা অর্ডার করেন পুরান। তবে, ওই পিৎজা সতীর্থদের খাওয়াতে বাধা হয়ে দাঁড়ায় বায়ো-বাবল। কারণ বায়ো-বাবলে বাইরের জিনিস প্রবেশ নিষেধ।

ওয়েস্ট ইন্ডিজ দলের স্থানীয় ম্যানেজার ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘বাইরে থেকে খাবার আনার যেহেতু অনুমোদন নেই, তাই সে (পুরান) ১৫টি পিৎজা হোটেলের শেফের কাছে অর্ডার করে। একজন যোগ্যতাসম্পন্ন শেফ তা (খাবার) পরীক্ষা করেন। গ্রেড ওয়ান জৈব সুরক্ষাবলয়ের মধ্যে থাকায় বাইরে থেকে আনা সব খাবারই স্যানিটাইজ করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে কামরায় সরবরাহ করা হয়। ১৫টি পিৎজা-বক্স খেলোয়াড়দের কামরায় পাঠানোর আগে এভাবেই পরীক্ষা করে নেওয়া হয়েছে। দাম খেলোয়াড়ই (পুরান) দিয়েছেন।’

 

 

 

সম্পর্কিত খবর