শিরোনাম
icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা
down of head

গাছে ফুল না হওয়ায় মালিদের জেলে দিলেন কিম

বাবা কিম জং-ইলের জন্মবার্ষিকীতে তার ছবি বিশেষ ফুল দিয়ে সাজিয়ে তোলার কথা ভেবেছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। তবে সময়মতো সেই বিশেষ ফুল নিয়ে আসতে না পারায় মালিদের ছয়মাসের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন কিম। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায় উত্তর কোরিয়া ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি এনকে।

জানা গেছে, ওই ফুলের নাম কিমজংগিলিয়াস। যার নামকরণ করা হয়েছে কিমের পিতা কিম জং-ইলের নামানুসারে। এই ফুলের জন্য প্রয়োজন সঠিক আবহাওয়া। গ্রিন হাউজে সেই উপযুক্ত পরিবেশ তৈরি করে এই ফুল চাষ করা হয়।

ডেইলি এনকে-র প্রতিবেদন অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি ছিল কিমের বাবার জন্মবার্ষিকী। কিমজংগিলিয়াস ফুল দিয়ে বাবার মূর্তি এবং ছবি সাজিয়ে তুলতে চেয়েছিলেন কিম। এজন্য ডাক পড়ে গ্রিন হাউজের ম্যানেজার হানের। তবে তিনি ফুল নিয়ে হাজির হতে পারেননি। কেননা সময়মতো গাছে ওই ফুল ফোটাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। এরপরই হান এবং তার সমস্ত মালিকে ছয়মাসের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন কিম।

 

সম্পর্কিত খবর