শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

সার্চ কমিটির কাছে ৪ সুপারিশ, সংক্ষিপ্ত তালিকা প্রকাশের দাবি

‘স্বচ্ছ প্রক্রিয়ায় সুনামের অধিকারী ও সাহসী ব্যক্তিদের নির্বাচন কমিশনে নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বৃহস্পতিবার সকালে অনলাইনে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। এসময় তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে গঠিত সার্চ কমিটি অতীতের তুলনায় স্বচ্ছতার ভিত্তিতে কাজ করছে। কিন্তু তা পরিপূর্ণ স্বচ্ছ নয়। পরিপূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে সৎ, যোগ্য ও সুনামের অধিকারী ব্যক্তিদের নির্বাচন কমিশনে নিয়োগের জন্য কমিটির ড. মজুমদার সুনির্দিষ্ট চারটি সুপারিশ রাখেন।

সুপারিশগুলো হচ্ছে-

(১) অনুসন্ধান কমিটিকে পরিপূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রদর্শনের মাধ্যমে বিরাজমান আস্থার সংকট দুর করার জন্য তার কার্যপদ্ধতি অবিলম্বে জনগণকে অবহিত করা।

একইসঙ্গে কী মানদণ্ডের ভিত্তিতে ও কী পদ্ধতিতে কমিটি তার বিবেচনাধীন ব্যক্তিদের সুনাম যাচাই করবে এবং তাঁদেরকে অনুসন্ধান করে বের করবে তাও জনগণকে জানানো।

(২) পরিপূর্ণ তথ্য প্রকাশ তথা কোনো কিছু গোপন না করার স্বার্থে অনুসন্ধান কমিটির প্রাথমিকভাবে প্রকাশিত ৩২২ জনের (সঠিক সংখ্যা ৩১৫ জন) নামের পাশাপাশি প্রস্তাবকরারী ব্যক্তি, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নাম প্রকাশ করা।
প্রাথমিক তালিকা থেকে অন্তত এক-তৃতীয়াংশ নারীসহ ২০-৩০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে তা প্রকাশ করা। এরপর সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভূক্ত ব্যক্তিদের সংক্ষাৎকার গ্রহণ করা, তাঁদের সম্পর্কে শুনানি করা এবং বিভিন্ন সূত্র থেকে তাঁদের সম্পর্কে তথ্য নেওয়া।

(৩) অনুসন্ধানের ভিত্তিতে পরিপূর্ণ সতর্কতা ও যথাযথ বিবেচনাশক্তি কাজে লাগিয়ে একটি প্রতিবেদনসহ ১০ জনের চূড়ান্ত তালিকা তৈরি করা। রাষ্ট্রপতির কাছে প্রেরণের তিন দিন আগে প্রতিবেদনটিসহ চূড়ান্ত তালিকা জনগণের অবগতির জন্য প্রকাশ করা।

(৪) অনুসন্ধান কমিটির কাজ সম্পন্ন হওয়ার পর কমিটির কাজের প্রসেডিংসহ একটি প্রতিবেদন প্রণয়ন ও প্রকাশ করা।

সুজন-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, নির্বাচন কমিশন গঠনে কোন দল কার নাম দিয়েছে তা প্রকাশ করা উচিত। এতে করে নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি জানতে পারব। যদি দেখি তাদের দলের সঙ্গে ঘনিষ্ঠ, তাদের সহায়ক লোকদের নাম দিয়েছে তাহলে বোঝা যাবে তারা ভাল নির্বাচন চায়।

তিনি আরও বলেন, ভাল নির্বাচন কমিশন হলো ভাল নির্বাচনের প্রথম ধাপ। নির্বাচন কমিশন যদি দলনিরপেক্ষ না হয় তাহলে অন্য কোনো সরকার ব্যবস্থার অধীনে হলেও সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। ড. শাহদীন মালিক আরও বলেন, আগের দুই নির্বাচন কমিশন এক-দুই বছর কাজ করার আমরা বুঝতে পেরেছি কেমন কমিশন। কিন্তু নাম প্রকাশ করা না হলে প্রথম দিন থেকে বুঝতে পারব এটা পক্ষপাতদুষ্ট কমিশন। নির্বাচন দেখার অপেক্ষা করতে হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ ইসির পাশাপাশি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, দেশের উচ্চ আদালতের দেয়া নিকৃষ্টতম রায় হলো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার রায়। এই রায়ের পর দেশ অস্থির হলো। স্থিতিশীল কবে হবে আমরা জানি না। ৫০ বছরে দেশে যত রায় হয়েছে তার মধ্যে সবচেয়ে ক্ষতিকারক রায় হয়েছে এটা।

 

সম্পর্কিত খবর