শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

ব্রাজিলে ভারী বর্ষণে বন্যা-ভূমিধস, নিহত অন্তত ৯৪

ব্রাজিলের রিও ডি জেনেরিওর উত্তরাঞ্চলীয় পার্বত্য শহর পেট্রাপোলিসে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৯৪ জনের প্রাণহানি হয়েছে। কয়েক দিন ধরে ব্যাপক বৃষ্টিপাতের ফলে এ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাহাড়ের গা ঘেঁষা অনেক ঘরবাড়ি ভেঙে গেছে। পেট্রাপোলিসের অনেক সড়ক পানিতে প্লাবিত হয়ে গেছে এবং গাড়ি ভেসে যেতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ঘটনার অনেক ভিডিও শেয়ার করেছেন শহরবাসী।

দুর্যোগময় পরিস্থিতির কারণে পেট্রাপোলিসের মেয়র শহরে জরুরি অবস্থা জারি করেছেন।

ধসে পড়া পাহাড়ি কাদামাটির মধ্যে নিখোঁজদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন ব্রাজিলের ন্যাশনাল সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা।

ন্যাশনাল সিভিল ডিফেন্সের পক্ষ থেকে টুইট করে ৯৪ জন নিহতের তথ্য জানানো হয়।

রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় থাকা ব্রাজিলের প্রেসিডেন্ট জয়ের বলসোনারো ভূমিধসে আটকেপড়াদের উদ্ধারে তড়িৎ অভিযানের নির্দেশ দিয়েছেন।

পেট্রাপোলিস বিশ্বব্যাপী পর্যটকদের কাছে আকর্ষণীয় জায়গায়। ব্রাজিলের সম্রাটও গ্রীষ্মকালীন ভ্রমণের জন্য এই পেট্রাপোলিসকে বেছে নিতেন। তবে, ভূমিধসের ঝুঁকিও রয়েছে শহরটিতে। ২০১১ সালে পেট্রাপোলিস ও আশপাশের এলাকায় ভয়াবহ ভূমিধসে ৯০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।

 

 

 

 

সম্পর্কিত খবর