শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

মূলধন বাড়াতে নতুন শেয়ার ইস্যু করবে সিঅ্যান্ডএ টেক্সটাইলস

নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইলসের পরিচালনা পর্ষদ। নতুন ব্যবস্থাপনার অধীনে কোম্পানিটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। শেয়ার ইস্যুর বিষয়টি এরই মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি অনুমোদন পেয়েছে। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে গতকাল এসব তথ্য জানিয়েছে দীর্ঘদিন ধরে সমস্যাগ্রস্ত থাকা কোম্পানিটি। নতুন শেয়ার ইস্যুর বিষয়টিতে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩০ মার্চ ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ৯ মার্চ।

এদিকে সিঅ্যান্ডএ টেক্সটাইলসের পরিচালনা পর্ষদের সভায় কোম্পানি-সংশ্লিষ্ট আরো বেশকিছু সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে কোম্পানিটির নামে থাকা ব্যাংকের দায়দেনা পুনঃতফসিল করতে প্রয়োজনীয় এককালীন ডাউন পেমেন্ট পরিশোধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কোম্পানিটির উৎপাদন কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু করতে মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ ৫ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছে পর্ষদ। পাশাপাশি নতুন ব্যবস্থাপনার অধীনে কোম্পানির শেয়ার বিক্রি ও হস্তান্তর প্রক্রিয়া চুক্তি অনুমোদন করে সিঅ্যান্ডএ টেক্সটাইলসের পর্ষদ।

এর আগে গত মাসের শুরুতে সমস্যাগ্রস্ত কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেডের দায়দেনা পরিশোধে আলিফ গ্রুপকে সম্মতি দেয় বিএসইসি। সিঅ্যান্ডএ টেক্সটাইলসের নামে ব্যাংক হিসাব খোলায় জটিলতার সম্মুখীন হওয়ার কারণে আলিফ গ্রুপের ব্যাংক হিসাব থেকেই সিঅ্যান্ডএ টেক্সটাইলসের দায়দেয়া পরিশোধের অনুমোদন দেয়া হয়।

 

গত বছরের অক্টোবরে সিঅ্যান্ডএ টেক্সটাইলসকে অধিগ্রহণের বিষয়ে আলিফ গ্রুপকে অনুমোদন দেয় বিএসইসি।

সম্পর্কিত খবর