শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

ঊর্ধ্বমুখী ধারায় ভারতের ভোজ্যতেল আমদানি

ভারতের মাসভিত্তিক ভোজ্যতেল আমদানি বেড়েছে। ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতে আমদানিকারকরা জানুয়ারিতে বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ ভোজ্যতেল কিনছেন। এর মধ্যে সবচেয়ে বেশি কেনা হয়েছে সয়াবিন ও সূর্যমুখী তেল। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএ)।

ভারত বিশ্বের শীর্ষ ভোজ্যতেল আমদানিকারক দেশ। সাধারণত দেশটি সবচেয়ে বেশি পাম অয়েল আমদানি করে। কিন্তু গত বছর থেকে আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম আকাশচুম্বী হয়ে ওঠে। এ কারণে বিকল্প পণ্য হিসেবে সয়াবিন ও সূর্যমুখী তেলের আমদানি বাড়ায় ভারত। চলতি বছর এ দুটি পণ্য দিয়ে স্থানীয় ভোজ্যতেলের চাহিদা মেটাবে দেশটি। তথ্য বলছে, গত মাসে ভারত ১২ লাখ ৭০ হাজার টন ভোজ্যতেল আমদানি করে। এক বছরের ব্যবধানে আমদানি বেড়েছে ১৬ শতাংশ।

এসইএ জানায়, জানুয়ারিতে ভারত যে পরিমাণ ভোজ্যতেল আমদানি করেছে, তার ৫৬ শতাংশই সয়াবিন ও সূর্যমুখী। বাকিটা অপরিশোধিত ও পরিশোধিত পাম অয়েল।

 

গত মাসে ভারতের পাম অয়েল আমদানি কমে ৫ লাখ ৫৩ হাজার ৮৪ টনে নেমে যায়। ডিসেম্বরে যা ছিল ৫ লাখ ৬৫ হাজার ৯৪৩ টন। অন্যদিকে সয়াবিন ও সূর্যমুখী তেল আমদানি বেড়ে ৬ লাখ ৯৮ হাজার ৮৪২ টনে উন্নীত হয়েছে। ডিসেম্বরে যা ছিল ৬ লাখ ৫০ হাজার ৯২০ টন।

সম্পর্কিত খবর