শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

ভালো লভ্যাংশ দেয়ার পরও শেয়ারদর কমছে

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও বীমা খাতের তিন কোম্পানি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে আইডিএলসি ফাইন্যান্স ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ৩০ শতাংশ নগদ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ভালো লভ্যাংশ ঘোষণা করার পরও স্টক এক্সচেঞ্জে কোম্পানিগুলোর শেয়ারদর ছিল নিম্নমুখী।

২০২১ হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২১১ কোটি ৬০ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরে নিট মুনাফা ছিল ২৫৪ কোটি ৫ লাখ টাকা। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা প্রায় ১৭ শতাংশ কমেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ৫ টাকা ৩৪ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৬ টাকা ৪২ পয়সা। আগের ২০২০ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছিল আইডিএলসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ। তবে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জারীকৃত লভ্যাংশ নীতি-সংক্রান্ত সার্কুলারের কারণে কোম্পানিটির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীরা এর পরিবর্তে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন।

আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভা অনুষ্ঠিত হয় গত ১৪ জানুয়ারি। এর পরদিন গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ২০ শতাংশ কমে ৫৭ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে কোম্পানিটির শেয়ার কেনার চেয়ে বিক্রির প্রবণতাই ছিল বেশি।

২০২১ হিসাব বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের সমন্বিত ইপিএস হয়েছে ৮ টাকা ৪৩ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ৬ টাকা ৬৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২৬ দশমিক ৫৮ শতাংশ। সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৩২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ২৪ দশমিক ৫ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ।

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ছিল ১৪ ফেব্রুয়ারি। এর পরদিন গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ার ৪ দশমিক ৭৬ শতাংশ দর হারিয়ে সর্বশেষ ৯৬ টাকায় লেনদেন হয়েছে।

বীমা খাতের আরেক কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা ২০২১ হিসাব বছরে ৫৮ কোটি ৭৮ লাখ টাকায় দাঁড়িয়েছে। যেখানে আগের হিসাব বছরের নিট মুনাফা ছিল ৫৪ কোটি ৮১ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৭ দশমিক ২৩ শতাংশ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৫৯ পয়সা। যেখানে আগের বছরে ইপিএস ছিল ৫ টাকা ২১ পয়সা। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। এর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরেও বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

রিলায়েন্স ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ছিল গত ২৩ ফেব্রুয়ারি। এর পরের দুই দিনে ডিএসইতে প্রায় ১০ শতাংশ দর হারিয়েছে কোম্পানিটির শেয়ার।

সম্পর্কিত খবর