শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

দেড় দশকের সর্বোচ্চে অ্যালুমিনিয়ামের দাম

আন্তর্জাতিক বাজারে অ্যালুমিনিয়ামের দাম ১৩ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। সরবরাহ সংকটের উদ্বেগে ব্যবহারিক ধাতুটির দামে এমন উল্লম্ফন দেখা দিয়েছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটস।

বাজার বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে অ্যালুমিনিয়ামের উৎপাদন কমে গেছে। এর মধ্যে ইউরোপের বাজারে ধাতুটির সংকট সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অঞ্চলের বেশকিছু বিগলন প্রতিষ্ঠান অতিমাত্রার বিদ্যুৎ ব্যয় সামাল দিতে না পেরে ধাতুটির উৎপাদন বন্ধ করে দিয়েছে।

অন্যদিকে বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক ও ব্যবহারকারী চীন গত বছরের শুরু থেকেই অ্যালুমিনিয়ামসহ অন্যান্য ধাতব পণ্যের উৎপাদন কমিয়ে আনার পরিকল্পনা বাস্তবায়নের জোর প্রচেষ্টা চালাচ্ছে। উদ্দেশ্য কার্বন নিঃসরণ কমিয়ে আনার পাশাপাশি বিগলন কেন্দ্রগুলোয় বিদ্যুতের ব্যবহার কমানো। জ্বালানি সংকটের কারণে দেশটির বিদ্যুৎ উৎপাদন বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে।

এসব বিষয়ের বাইরে নতুন উত্কণ্ঠার জন্ম দিয়েছে ইউক্রেন সংকট। সংশ্লিষ্টরা বলছেন, ইউক্রেন দখল করে নিলে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এতে অন্যতম শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক দেশটি থেকে সরবরাহ কমার আশঙ্কা রয়েছে।

তথ্য বলছে, এ মাসে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) অ্যালুমিনিয়ামের দাম চলতি বছরের শুরুর তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য ৩ হাজার ২৪৭ ডলার পর্যন্ত পৌঁছেছে, যা ২০০৮ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ।

ব্রোকারেজ প্রতিষ্ঠান লিবেরামের কমোডিটি স্ট্র্যাটেজিস বিভাগের প্রধান টম প্রাইসেস এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটসকে বলেন, বাজারদরের যে প্রাথমিক পর্যায়, তার ভিত্তিতে বলা যায়, স্বল্প সময়ের মধ্যেই অ্যালুমিনিয়ামের দাম টনপ্রতি ৩ হাজার ৩০০ ডলারে পৌঁছতে পারে।

তিনি আরো বলেন, অ্যালুমিনিয়ামের বাজারে ঊর্ধ্বমুখিতা দেখা দেয়ার পেছনে বর্তমানে সবচেয়ে বড় ভূমিকা রাখছে আকাশচুম্বী বিদ্যুতের দাম। রাশিয়ার স্বল্প গ্যাস সরবরাহ এবং শীতে স্বাভাবিকের তুলনায় বেশি চাহিদার কারণেই বিদ্যুতের দাম ঊর্ধ্বমুখী। এতে বিগলন প্রতিষ্ঠানগুলো উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হচ্ছে।

স্ট্যান্ডার্ড চার্টাড গ্লোবাল রিসার্চের নির্বাহী পরিচালক সুদক্ষিণা উন্নাকৃষ্ণান বলেন, অ্যালুমিনিয়াম উৎপাদন পুরোপুরিভাবে জ্বালানিনির্ভর। বিশ্বব্যাপী জ্বালানি ব্যয় এক-তৃতীয়াংশ গড় উৎপাদন ব্যয়ের জন্য দায়ী। ইউরোপে বিদ্যুতের দাম বিগলন প্রতিষ্ঠানগুলোর জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করেছে। এ কারণে ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, রোমানিয়া ও স্লোভাকিয়ার মতো দেশগুলো উৎপাদন কমিয়ে এবং ক্ষেত্রবিশেষে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।

 

সম্পর্কিত খবর