শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে সজিব আহম্মেদ (২৫) ও জুলহাস উদ্দিন (২০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ও দিনগতের উপজেলার পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সজিব সরিষাবাড়ী উপজেলার মেন্দারবেড় গ্রামের জমির উদ্দিনের ছেলে এবং জুলহাস পার্শ্ববর্তী ধনবাড়ি উপজেলার রাজারহাট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
জিআরপি পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে সজিব উপজেলার চেচিয়াবাঁধা রেলক্রসিং এলাকায় ঘোরাফেরা করছিলেন। দিনগত রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থেকে চট্টগ্রামগামী ৩৮ নম্বর ডাউন মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

এদিকে রোববার সন্ধ্যায় উপজেলার ভাটারা-কেন্দুয়া রুটের মধ্যবর্তী স্থানে রেললাইনে হাঁটছিলেন জুলহাস উদ্দিন। এ সময় চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধু সেতুগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলজার হোসেন গণমাধ্যমকে জানান, নিহত সজিব মানসিক ভারসাম্যহীন ছিলেন। আর জুলহাস নেশাগ্রস্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিলেন। কারো পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর