শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আবারও হাসপাতালে পেলে

কিংবদন্তি ফুটবলার পেলেকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেলে নিজেই জানিয়েছেন, তাকে কোলন টিউমারের চিকিৎসার জন্যই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। প্রতি মাসেই তাকে কেমো থেরাপি নিতে হয়। আর তার জন্যই রবিবার হাসপাতালে ভর্তি হন তিনি।

পেলে তার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে গাল ভরা হাসতে দেখা গেছে তারকাকে। সঙ্গে তিনি লিখেছেন, ‘বন্ধুরা, যেহেতু আমাকে প্রতি মাসে এটা (ফলোআপ) করাতে হচ্ছে। তাই আমার চিকিৎসা চালিয়ে যেতে হাসপাতালে যাচ্ছি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি ইতোমধ্যেই একটি বড় টিভি এবং পপকর্ন অর্ডার করেছি। যাতে আমি পরে সুপার বোল (রাগবি) দেখতে পারি। যদিও আমার বন্ধু টমব্র্যাডি খেলছে না, তবুও আমি ম্যাচটি দেখব। ভালোবাসায় পরিপূর্ণ বার্তার জন্য সবাইকে ধন্যবাদ।’
গত বছরই ৮১ বছরের তারকা ফুটবলারের শরীরে কোলন টিউমার ধরা পড়ে। ২০২১ সালের ৪ সেপ্টেম্বর এক অস্ত্রোপচারের মাধ্যমে সেটা বাদ দেওয়া হয় তার শরীর থেকে। তবে এখনো কেমোথেরাপি নিতে হচ্ছে ফুটবল সম্রাটকে। সাও পাওলোর এক হাসপাতালে তার চিকিৎসা চলছে। আর তার জন্যই ফের হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি।

সম্পর্কিত খবর