শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

কিসের অবাঞ্চিত, আমি মাত্র শুটিং করে এলাম : পীরজাদা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রধান কমিশনার অভিনেতা পীরজাদা শহীদুল হারুনকে গত ৩০ জানুয়ারি আজীবনের জন্য অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সিনেমা সংশ্লিষ্ট ১৭টি সংগঠনকে এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ কারণে সেই সংগঠনগুলোর সম্মিলিত সিদ্ধান্তে হারুনকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। কিন্তু এসব থোড়াই কেয়ার করছেন পীরজাদা হারুন।

আজ শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে অভিনয় শিল্পী সংঘের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে গণমাধ্যমকে জানিয়েছেন, ‘কিসের অবাঞ্চিত, আমি মাত্র শুটিং করে এলাম। আমার মুখে মেকাপ দেয়া আছে। অরুণা বিশ্বাসের পরিচালনায় ‘অসম্ভব’ ছবির শুটিং করেছি। আমি অবাঞ্চিত হলে শুটিং করতাম কীভাবে?

তিনি বলেন, কোনো গঠনতন্ত্রে নেই অবাঞ্চিত করা যাবে। সুতরাং অবাঞ্চিত করা নিয়ে কোনো চিন্তা করছি না। যদি করতাম তাহলে শুটিং করতে পারতাম না। আমাদের ইন্ডাস্ট্রিতে এর আগে একাধিকবার একাধিক শিল্পীদের অবাঞ্চিত করা হয়েছিল। কিন্তু কিছুদিন পর আবার ঠিক হয়ে যায়। তাই অবাঞ্চিত করা হয়েছে শুনে আমার মোটেও খারাপ লাগছে না।

 

সম্পর্কিত খবর