শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

যে গ্রামে ৩০ বছর ধরে পুরুষের প্রবেশ নিষিদ্ধ

গ্রামটির নাম উমোজা। কেনিয়ার উত্তরাঞ্চলীয় সামবুরুর ঘন জঙ্গলে গড়ে ওঠা এই গ্রামে শুধু নারীরাই বাস করেন। এখানে দীর্ঘ ৩০ বছর ধরে কোনও পুরুষের প্রবেশের অনুমতি নেই। তারপরও সেই গ্রামের নারীরা গর্ভবতী হয়ে পড়ছেন!

বিষয়টি অবিশ্বাস্য লাগলেও আফ্রিকায় এমন একটি গ্রাম আছে।

জানা গেছে, প্রথমে মাত্র ১৫ নারী নিয়ে গড়ে উঠলেও বর্তমানে প্রায় আড়াইশ’ নারীর বসবাস এই গ্রামে। ১৯৯০ সালে গ্রামটি গড়ে তোলেন ওই ১৫ নারী। ব্রিটিশ সেনারা এই ১৫ জন নারীকে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন করেছিলেন বলে অভিযোগ। তখন থেকেই পুরুষদের প্রতি ঘৃণা জন্মায় এই নারীদের মনে। এরপর ঘন জঙ্গলের মধ্যে একটি গ্রাম গড়ে তোলেন তারা। সেখানে অত্যাচারিত নারীদের ঠাঁই দেওয়া হয়। একই সঙ্গে পুরুষদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ।
পুরুষদের যেখানে কোনওভাবেই প্রবেশের অনুমতি নেই, সেখানে কীভাবে গর্ভবতী হচ্ছেন নারীরা? এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসবে।

তবে এতে অলৌকিক কিছু নেই। কেননা, পুরুষের প্রবেশ নিষিদ্ধ হলেও রাতের বেলায় বহু পুরুষ চুপিসারে এই গ্রামে ঢোকেন। নারীরা   নিজেদের পছন্দের মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন। গর্ভবতী হয়ে পড়ার পর ওই পুরুষের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখেন না তারা। নারীরা সন্তানদের জন্ম দেন এবং নিজেরাই তাদের লালনপালন করেন। সূত্র: দ্য গার্ডিয়ান

সম্পর্কিত খবর