ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে প্রশিক্ষণ দেবে বিসিক
ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এক সপ্তাহের প্রশিক্ষণ দেবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। প্রশিক্ষণ কোর্সটিতে অংশগ্রহণের মাধ্যমে সঠিক অর্থ ব্যবস্থাপনা কৌশল, বিনিয়োগ সিদ্ধান্ত, ব্যাংকঋণ প্রাপ্তি, ট্যাক্স ও ভ্যাট এবং ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স সংশ্লিষ্ট বিষয়াদির ব্যবস্থাপনা জানা যাবে।
প্রশিক্ষণ কোর্সটি আগামীকাল থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা-বিকাল ৫টা চলবে। প্রশিক্ষণ কোর্সটিতে সশরীরে উপস্থিত থেকে এবং ভার্চুয়ালি অংশগ্রহণ করা যাবে। প্রশিক্ষণ কোর্সটিতে অংশগ্রহণকারী সম্ভাবনাময় উদ্যোক্তাদের বিসিকের নিবন্ধনসহ নিজস্ব তহবিল ও কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে।
সশরীরে উপস্থিত থেকে অংশ নিতে ইচ্ছুক উদ্যোক্তাদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা এবং অনলাইনে অংশগ্রহণকারীদের জন্য ১ হাজার টাকা মাত্র। ০১৯২৪৪৮৩২০০ নম্বরে বিকাশের মাধ্যমে কোর্স ফি পরিশোধ করে অংশগ্রহণ করা যাবে।
প্রশিক্ষণ কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে ড. মো. ফরহাদ আহম্মেদ, কোর্স পরিচালক ০১৭১৬৭৮৩৯৫৪, রায়হান আতাহার কোর্স সমন্বয়কারী ০১৭৭৯৬৫৬৪৭৮, মো. মাহমুদুল ইসলাম, সহযোগী অনুষদ সদস্য ০১৭১৭৪৭৭৩১২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। প্রশিক্ষণ কোর্সটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে প্রকৌশলী মো. শফিকুল আলম, অধ্যক্ষ, স্কিটি, ফোন: ৮৯৩৩৬৬১, ৪৮৯৬১৯৪৮ (অফিস) নম্বরে যোগাযোগ করা যেতে পারে। —বিজ্ঞপ্তি



