শিরোনাম
icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা
down of head

মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ম্যানেজারস কনফারেন্স অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের বার্ষিক ম্যানেজারস করফারেন্স-২০২২ সম্প্রতি ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে ব্যবসা পর্যালোচনা সভার উদ্বোধন করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রিদওয়ানুল হকসহ সব ক্লাস্টার, শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং ও কার্ড ডিভিশনের প্রধানরা সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান কার্যালয়ের ঋণ বিভাগ, আন্তর্জাতিক বিভাগ, ফাইন্যান্স বিভাগ, লোন ডকুমেন্টেশন বিভাগ, অপারেশনস বিভাগ, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ, মানবসম্পদ বিভাগ, আইটি বিভাগ. ট্রেজারি বিভাগ, জেনারেল সার্ভিস বিভাগ, জনসংযোগ বিভাগের প্রধানরা ওই সভায় উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের সব শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং ও কার্ড ডিভিশনের ২০২১ সালের অর্জিত ব্যবসা মূল্যায়ন করা হয় এবং ২০২২ সালের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ওপর পর্যালোচনা করা হয়।

সম্পর্কিত খবর