শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মায়ের ইজ্জত বাঁচাতে গিয়ে কিশোর ছেলে আহত

পিরোজপুরের মঠবাড়িয়ায় মায়ের ইজ্জত বাঁচাতে গিয়ে ছেলে শাকিল (১৪) গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় ওই ছেলের মা গৃহবধূ (২৮) রোববার রাতে মঠবাড়িয়া থানায় প্রতিবেশী লিটন হাওলাদারকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার গুলিসাখালী গ্রামের সৌদি প্রবাসি শহিদুল হাওলাদারের স্ত্রী ছেলে শাকিলকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করেন। প্রতিবেশী হালিম হাওলাদারের পুত্র লিটন (৩৮) ওই গৃহবধূকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। সম্প্রতি তার স্বামী শহিদুল বাড়িতে আসলে কু-প্রস্তাবের বিষয়টি স্বামীকে জানায়। এতে লিটন ওই গৃহবধূর ওপর ক্ষিপ্ত হয়।

এদিকে শহিদুল পুনরায় বিদেশে যাবার জন্য প্রযোজনীয় কাগজপত্র সংশোধনের জন্য ঢাকায় যান। এই সুযোগে গত শনিবার রাত ৮ টার দিকে লিটন ওই গৃহবধূর ঘরের দরজায় গিয়ে নাম ধরে ডাক দিয়ে দরজা খুলতে বলে। সে সরল বিশ্বাসে দরজা খুলে দিলে লিটন ঘরে প্রবেশ করে ওই গৃহবধূকে গাল-মন্দ করা সহ ঝাপটে ধরে। এসময় তার পুত্র শাকিল বাঁধা দিতে গেলে লিটনের হাতে থাকা লোহার রড দিয়ে শাকিলকে আঘাত করে। মা-ছেলেকে আহত করার পর লিটন নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শাকিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আঃ হক মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

 

সম্পর্কিত খবর