শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

সপ্তাহজুড়ে ১৫ শতাংশের বেশি দর হারিয়েছে তাল্লু স্পিনিং

গত সপ্তাহের ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫ দশমিক ৭৫ শতাংশ দর হারিয়েছে ‘জেড’ ক্যাটাগরির তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার। এ সময়ে কোম্পানিটির ১৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার।

লোকসানের কারণে সর্বশেষ তিন হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়ার সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর আগের কয়েক হিসাব বছরেও কোম্পানিটির বিনিয়োগকারীরা কোনো লভ্যাংশ পাননি। সম্প্রতি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের জন্য হাইকোর্টের অনুমতি পেয়েছে বস্ত্র খাতের প্রতিষ্ঠানটি। ২০১৮-১৯ হিসাব বছরসহ পরবর্তী এজিএম অনুষ্ঠানের জন্য এ অনুমতি পায় কোম্পানিটি। এর পরেই কোম্পানিটির পর্ষদ সভা আহ্বান করা হয়। গত বুধবার অনুষ্ঠিত পর্ষদ সভায় সর্বশেষ তিন হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন দেয়া হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২১ পয়সা। আগের হিসাব বছরে যেখানে লোকসান ছিল ৩ টাকা ৩৭ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৭৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৫ টাকা ৮৮ পয়সা।

অন্যদিকে ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে তাল্লু স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭২ পয়সা। আগের হিসাব বছরে যেখানে লোকসান ছিল ১ টাকা ১৩ পয়সা। ৩০ জুন ২০১৯ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯ টাকা ২৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১১ টাকা ৯৭ পয়সা।

এদিকে সর্বশেষ তিন হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৮ ফেব্রুয়ারি ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করা হয়েছে। ওই দিন সকাল ১০টা, বেলা সাড়ে ১১টায় ও ১টায় ধারাবাহিকভাবে ওই তিন হিসাব বছরের এজিএম অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৩ ফেব্রুয়ারি।

সম্পর্কিত খবর