শিরোনাম
icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা
down of head

মেঘনা পেট্রোলিয়ামের রেকর্ড ডেট ২৫ জানুয়ারি

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট ২৫ জানুয়ারি। এদিন স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে। সর্বশেষ সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রি থেকে কোম্পানিটির আয় হয়েছে ১০৭ কোটি ১৯ লাখ টাকার বেশি। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১১১ কোটি ২৩ লাখ টাকার বেশি। এক বছরের ব্যবধানে এ খাত থেকে কোম্পানিটির আয় কমেছে ৪ কোটি টাকার বেশি বা ৩ দশমিক ৬৩ শতাংশ। এ সময়ে পরিচালন আয়সহ অন্যান্য খাত থেকে মেঘনা পেট্রোলিয়ামের আয় বেড়েছে। বিপরীতে কর খাতে কোম্পানিটির ব্যয় আগের হিসাব বছরের তুলনায় কমেছে। যে কারণে চলতি হিসাব বছরের প্রথমার্ধে আয় কমলেও কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে প্রায় ১৩৮ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ১৩২ কোটি ৪৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় সাড়ে ৫ কোটি টাকা বা ৪ শতাংশের বেশি। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ টাকা ৭৪ পয়সা।

সম্পর্কিত খবর