ওয়ান ব্যাংকের এমডি হলেন মনজুর মফিজ

ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন মো. মনজুর মফিজ। সম্প্রতি তিন বছরের জন্য এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে তিনি ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পালন করছিলেন।

ওয়ান ব্যাংকে দায়িত্ব গ্রহণের আগে মনজুর মফিজ ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২৮ বছরের কর্মজীবনে তিনি সোনালী ব্যাংক, এবি ব্যাংক, দ্য সিটি ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন ট্রেনিং এবং ওয়ার্কশপে অংশ নিয়েছেন।

মনজুর মফিজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি (সিভিল) শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ করেন।

সম্পর্কিত খবর