down of head

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে মুজিব কর্নার স্থাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে মুজিব কর্নার স্থাপন করা হয়েছে। গতকাল দুপুরে উদ্বোধন করেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি। এ সময় ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের ঐতিহাসিক ছবি ও বঙ্গবন্ধু এবং বাংলাদেশবিষয়ক বিভিন্ন বই দিয়ে সাজানো হয়েছে মুজিব কর্নার।

 

সম্পর্কিত খবর