শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মৃত বাদুর উদ্ধার, আটক ১

নাটোরে ৩০৭টি মৃত বাদুর উদ্ধার করেছে পুলিশ। বাদুর শিকার ও নিধন করার অপরাধে অমল বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তিকে ৬মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকা থেকে মৃত বাদুরগুলি উদ্ধার ও অমল বিশ্বাসকে আটক করে হাইওয়ে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিনা খাতুন আদালত পরিচালনা করে অমলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অমল বিশ্বাস যশোর জেলার চৌগাছা উপজেলার কংসাদিপুর গ্রামের মৃত সূর্য বিশ্বাসের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অমল বিশ্বাসের সাথে থাকা দুইটি বস্তা ও একটি ব্যাগ দেখে সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করে যে তার বস্তাতে মৃত বাদুর রয়েছে। এই বাদুরগুলো তিনি ২০ টাকা থেকে ২৫ টাকা দরে বিক্রি করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিনা খাতুন জানান, ২০১২ সালের বণ্যপ্রাণী সংরক্ষণ আইনের ৩৪ (খ) ধারা মতে অমলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

সম্পর্কিত খবর