শিরোনাম
icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা
down of head

ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আদর্শ স্কুল কেন্দ্রে যেতে মোড় থেকেই ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ করেছেন কাউন্সিলর প্রার্থী মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা। রোববার (১৬ জানুয়ারি) সকাল থেকেই তিনি এ অভিযোগ করেন।

তিনি সাংবাদিকদের সামনেই ভোটার আইডির ফটোকপি নিয়ে প্রবেশ করাতে চাইলে এক ভোটারকে আটকে দেওয়া হয় মাসদাইর তালা ফ্যাক্টরি মোড়ে।

বিষয়টি জানতে চাইলে পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা জানান, উপরের নির্দেশনা রয়েছে এনআইডি ছাড়া প্রবেশ করতে না দিতে।

লুনা বলেন, আমরা বার বার বলছি যে ইসির নির্দেশনা রয়েছে এনআইডির ফটোকপি নিয়ে যে কেউ ভোট দিতে পারবেন। তবে এখানে তা দিতে দেওয়া হচ্ছে না। আমাদের ভোটাররা বাধাগ্রস্ত হচ্ছেন।

রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, অবশ্যই ভোটারদের ভোট দিতে যেতে দিতে হবে। ফটোকপি থাকলেও তারা ভোট দিতে পারবেন। পুলিশ এতে কোনোভাবেই বাধা দিতে পারে না। বিষয়টি দেখছি।

 

সম্পর্কিত খবর