শিরোনাম
icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি
down of head

জাপানে সুনামির আঘাত, সতর্কতা জারি

টোঙ্গায় সমুদ্রের ভেতরের একটি আগ্নেয়গিরিতে ভয়ঙ্কর অগ্ন্যুৎপাতের কারণে সুনামি আঘাত হানলো এবার জাপানেও। সেখানকার স্থানীয় সময় রোববার (১৬ জানুয়ারি) ভোরে জাপানের উপকূলে এ আঘাত হেনেছে সুনামি।

জানা গেছে, তিন মিটার উঁচু জলোচ্ছ্বাসে আমামি এবং টোকারা দ্বীপপুঞ্জের উপকূল প্লাবিত হতে পারে— এমন সতর্কতা আগেই জারি করা হয়েছিল। এর আগে, অগ্ন্যুৎপাতের পর টোঙ্গায় সুনামি আঘাত হানে।

সতর্ক বার্তায় বলা হয়, জাপানের সমগ্র প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং জাপান সাগরের কিছু অঞ্চলেও ছোট মাত্রার সুনামি আঘাত হানতে পারে। আর তা হতে পারে তোহোকু থেকে ওকিনাওয়া পর্যন্ত উপকূলবর্তী এলাকায়।

এদিকে, সাগরের তলদেশে থাকা বিশাল এ আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত শুরুর পর নিউজিল্যান্ড, টোঙ্গা ও ফিজিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, বৃহস্পতিবার সক্রিয় হয়েছে দেশটির আগ্নেয় পর্বত হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই। অগ্ন্যুৎপাতের প্রভাবে সাগরে বিপজ্জনক রকমের বড় বড় ঢেউ দেখা দেয়।

এছাড়া আগ্নেয়গিরি জালামুখ থেকে নির্গত ছাই, গ্যাস ও ধোঁয়া সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার পর্যন্ত উঁচুতে উঠে যায়। রাজধানী নুকুয়ালোফায় গত প্রায় দু’দিন ধরে বৃষ্টির মতো ঝরে পড়েছে আগ্নেয়গিরির ছাই।

 

সম্পর্কিত খবর