শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

শেষ সময়ে সংবাদ সম্মেলনে যে শঙ্কার কথা জানালেন তৈমুর

নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকাণ্ডকে ‘হঠকারী’ বলে মন্তব্য করে সেসব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহবান জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি বলেছেন, নির্বাচন কমিশনের নির্লিপ্ততা ও প্রশাসনের কারণে আমরা সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে শঙ্কিত।

শুক্রবার রাত ১০টায় নিজ বাসভবনের মজলুম মিলনায়তনে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তৈমুর।

অ্যাডভোকেট তৈমুর এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, তিনি প্রতিটি স্কুল ডিজিটালাইজড করছেন, সিসিটিভি লাগানো হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন এসব স্কুলের ভোট কেন্দ্রে ভোট চলাকালে সিসিটিভি বন্ধ করার নির্দেশ দিয়েছে। অনেক স্কুলের প্রধান শিক্ষকরা আমাকে এটা জানিয়েছে। এটার কী মানে দাড়ায়। এটা আপনারা বিবেচনা করবেন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন।

তিনি বলেন, পুলিশি নির্যাতন চালানোর জন্য তারা এই সিসি ক্যামেরা তুলে ফেলার চেষ্টা করছেন। আপনারা যাচাই করে দেখবেন। সকলের কাছে আমার অনুরোধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের স্বার্থে আপনারা এই সিসি ক্যামেরাগুলো রাখার ব্যবস্থা করবেন। একে একে আমার নেতাকর্মীদের বিনা কারণে বিনা মামলায় গ্রেফতার করা হচ্ছে, প্রতিদিনই কর্মী সমর্থকদের বাড়িতে পুলিশ যেয়ে তল্লাশির নামে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে।

তৈমুর বলেন, নির্বাচন কমিশনের নির্লিপ্ততায় আমি নিজেই লজ্জিত। আজকে শুক্রবার বন্দরে আমাদের গণসংযোগে হাজার হাজার লোক ছিল; কিন্তু বহিরাগত ছিল না। কিন্তু সরকারদলীয় মেহমানরা সেখানে ছিলেন। রাস্তা বন্ধ করে ৪টা ট্রাকে মঞ্চ বানিয়ে সভা করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন নিশ্চুপ। আপনাদের মাধ্যমেই আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

তিনি আরও বলেন, অপারেটররা যেন আমাদের এজেন্টদের ছাড়া মেশিন মেরামত না করতে পারে। এটা যেন এজেন্টদের সামনে করা হয়। এটা আমার অনুরোধ থাকবে। এজেন্টদের যেন বের করো দেয়া না হয়। বিভিন্ন এলাকা বিভিন্ন এমপিদের ভাগ করে দেয়া হয়েছে। ৩নং ওয়ার্ডের দায়িত্ব দেয়া হয়েছে রূপগঞ্জের মন্ত্রীকে। তারা সেখানে প্রভাব বিস্তার করবেন। এভাবে শহরে বহিরাগত দিয়ে ভরে গেছে। ভোটের দিন তাদের কোনো কাজ নেই। তারা যেন ভোটের দিন চলাফেরা করতে না পারে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

তিনি বলেন, আমাদের ভয়ভীতি দেখানোর জন্য এসব করা হচ্ছে। বিগত ১৫ বছর যাবত মামলা জর্জরিত হয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এ অবস্থায় আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনি একটি মেয়র পদের জন্য আপনার পদ আসবেও না যাবেও না। একটা সুষ্ঠু নির্বাচন নারায়ণগঞ্জে হলে এর সুনাম আপনি বহন করবেন। তা না হলে এর দায় দায়িত্ব আপনাদের নিতে হবে এবং আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।

সম্পর্কিত খবর