শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

কর্মসংস্থান ব্যুরোর কর্মকর্তা নিহত

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষে ময়মনসিংহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরোর কর্মকর্তা নিহত হয়েছেন।

রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কর্মকর্তার নাম ইসরাফিল (৫৫)। এ সময় আহত হয়েছেন ময়মনসিংহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরোর সহকারী পরিচালক এনামুল হক।

নিহত ইসরাফিলের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার কোয়ালিয়া এলাকায়। তার বাবার নাম মৃত মমতাজ মিয়া। আহত এনামুল হক বগুড়ার আদমদীঘি থানার বিগ্রামের সোলায়মান আলীর ছেলে।
নাওজোড় হাইওয়ে থানার এসআই কামরুল ইসলাম জানান, তারা দুইজন প্রাইভেটকারে করে ময়মনসিংহে যাচ্ছিলেন। কার চালাচ্ছিলেন এনামুল হক।

সকাল সাড়ে ৭টার দিকে হোতাপাড়া এলাকায় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যানের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।এতে প্রাইভেটকার দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইসরাফিল মারা যান। আহত এনামুল হককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে এবং লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর