শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

জলরঙে মানুষ প্রকৃতির গল্প

মামুনের ছবিতে যেন ছোটো গল্পের আমেজ—বলছিলেন শিল্পী মোহাম্মদ ইউনুস। সত্যিই তাই, চায়ের দোকানে মানুষের জমায়েত, গ্রামের হাটের মানুষের ব্যস্ততা, ঝুম বৃষ্টিতে হুড তোলা রিকশার ভিড়ে সারি সারি মানুষের মুখ—এই খণ্ড খণ্ড ছবিগুলো আমাদের প্রত্যেকের জীবনেরই কোনো না কোনো গল্পের কথা মনে করিয়ে দেয়। ছুঁয়ে দেয় জীবনের কোনো না কোনো স্মৃতিকে। মানুষকে করে তোলে স্মৃতিকাতর। শিল্পী শাহানুর মামুনের ছবি সেখানেই মানুষের ভালোবাসা কুড়ায়।
শাহানুর মামুনের ক্যানভাসে উঠে এসেছে সাঙ্গু নদী, টং দোকান, চায়ের দোকান, বৃষ্টিময় দিন, মানুষের জটলা, গ্রামের হাট এবং রাজধানীর জীবনযাত্রা। বিশেষ করে পুরান ঢাকার গলি, মানুষ এবং সেখানে জীবন মামুনের জলরঙে পেয়েছে ভিন্ন মাত্রা। ফলে মামুনের ছবিতে যেমন উঠে আসে প্রকৃতি, একইভাবে মানুষের গল্পও বলে তার ক্যানভাস। তবে তার ছবির সবচে উল্লেখযোগ্য বিষয় আলোছায়ার খেলা। খুব সাধারণ ছবিও নতুন মাত্রা পায় আলোছায়ার খুব আকর্ষণীয় উপস্থাপনায়। আর এখানেই শাহানুর মামুন আর সবার থেকে আলাদা।

শিল্পী শাহানুর মামুন বলেন, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক খুব নিবিড়। প্রকৃতির কথা বললে সেখানে মানুষের কথাও চলে আসে। তেমনি প্রকৃতির কথা বললে মানুষকে বাদ দেওয়া যায় না। আর মানুষের ও প্রকৃতির গল্পে আলোছায়ার খেলা থাকে। সেই আলোছায়ার খেলাও যেন এক নতুন গল্প। উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে শিল্পী শাহানুর মামুনের জলরঙের চিত্র প্রদর্শনী ‘স্টোরিজ’। গত শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন স্বনামধন্য চিত্রশিল্পী চন্দ্র শেখর দে। বিশেষ অতিথি ছিলেন শিল্পী মোহাম্মদ ইউনুস। স্বাগত বক্তব্য রাখেন গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী।
শিল্পী চন্দ্র শেখর দে বলেন, শাহানুর মামুনের ছবি আঁকার সবচে বড়ো দিক হচ্ছে তিনি প্রাতিষ্ঠানিক শিল্পচর্চা থেকে বের হয়ে আসতে পেরেছেন। সে গল্প বলেও খুব সহজ করে। জটিলতা কিংবা রহস্য সৃষ্টি করে না। এটা মানুষকে তার ছবির প্রতি আকৃষ্ট করে তোলে। শিল্পী গৌতম চক্রবর্তী বললেন, শাহানুর মামুন এ সময়ের প্রতিভাবান শিল্পী। তার ছবিতে রঙ ও বিষয়ের ঐকতান সৃষ্টি হয়। মানুষের জীবন, প্রকৃতি, আলোছায়া ভিন্ন দ্যোতনা নিয়ে উপস্থিত হয় তার ক্যানভাসে। তার চারকোলে করা কাজগুলোও খুব আকর্ষণীয়—উল্লেখ করেন গৌতম। প্রদর্শনীতে মোট ৫৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

সম্পর্কিত খবর