শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বাজে বোলিংয়ের ব্যাখ্যায় যা বললেন বাংলাদেশ কোচ

নিউজিল্যান্ডের মাঠে ইতিহাস গড়ার পরের ম্যাচেই খেই হারিয়ে ফেলেছে বাংলাদেশ দল। মাউন্ট মঙ্গানুই টেস্টের সুখকর স্মৃতি ক্রাইস্টচার্চে ফিরিয়ে আনতে পারেননি তাসকিন আহমেদ-ইবাদত হোসেনরা।

ক্রাইস্টচার্চের হেগলি ওভালে প্রথম দিনে বল কুড়াতে কুড়াতেই দিন পার করতে হয়েছে টাইগারদের। সারাদিনের খাটুনির ফলস মাত্র এক উইকেট। টাইগার বোলারদের তুলোধুনো করে ১ উইকেটে ৩৪৯ রান করেছে নিউজিল্যান্ড। ১৮৬ ও ৯৯ রানে অপরাজিত আছেন অধিনায়ক টম ল্যাথাম ও ডেভন কনওয়ে।

টাইগারদের বিবর্ণ বোলিং নিয়ে পেস বোলিং কোচ ওটিস গিবসন বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা গত সপ্তাহের মতো শৃঙ্খলা রেখে বল করতে পারিনি। ল্যাথাম দারুণ খেলেছে। সকালে সে ভালো বল ছেড়েছে। আমরা ভালো বল করে সুযোগ তৈরি করতে পারিনি, যেটা শেষ টেস্টে পেরেছিলাম।

বাংলাদেশ দলের এই উইন্ডিজ কোচ আরও বলেন, সবুজ উইকেট দেখে আপনার মনে হবে আজ যেমন করেছে তার চেয়ে ভালো করা উচিত ছিল। আমরা যতটুকু আশা করেছিলাম, উইকেট আসলে সেরকম না। তবে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাব না।

তিনি আরও বলেন, খেলাধুলায় পারফরম্যান্সের ওঠানামা সম্পর্কে তো জানি, গত সপ্তাহটা আমাদের দারুণ গেছে। ওই হারে নিউজিল্যান্ড কষ্ট পেয়েছে। আজ তারা প্রমাণ করেছে, কেন তারা টেস্ট চ্যাম্পিয়ন।

 

সম্পর্কিত খবর