শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

দোকান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে দিলু

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন জাকের সুপার মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন দিলুর বিরুদ্ধে ১৪০০ দোকান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছে খোদ মার্কেট সমিতির নেতারা।

রোববার মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি দেলোয়ার হোসেন দিলুর নানা অপকর্মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ী নেতারা।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ন্ত্রণাধীন ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২, ব্লক- এ, বি, সি (জাকের সুপার মার্কেট)- এর প্রায় ১ হাজার ৪০০ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে ২০২০ সালের ৮ ডিসেম্বর। এসব দোকান থেকে ২০ লাখ করে শতকোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

এর আগে মার্কেটের মেয়াদোত্তীর্ণ সভাপতি দেলোয়ার হোসেন দিলু তিনটি মার্কেটের খোলা জায়গা, বারান্দা, বাথরুম ভেঙে দোকান নির্মাণ করে সাধারণ ব্যবসায়ীদের নিকট লাখ লাখ টাকায় অন্যায় ভাবে বিক্রি করেছেন এবং সিটি করপোরেশন থেকে স্থায়ীভাবে দোকান বরাদ্দ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, অনেকটা সময় গেলেও তিনি ব্যবসায়ীদের দোকানগুলো বৈধ করে দেননি।

তারা বলেন, আমরা ব্যবসায়ীরা এসব সমস্যার অবসান চাই। আমরা সরকারকে রাজস্ব দেওয়াসহ সিটি করপোরেশনের যাবতীয় কর দিয়ে ব্যবসা চালাই। দেশ আজ উন্নয়নের দ্রুত বাহনে। আমরা ব্যবসায়ীরা এর অংশীদার হতে চাই।

সুতরাং আমাদের নিরাপত্তা অতীব জরুরি। আমাদের অভিভাবক, ন্যায় ও সততার প্রতীক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস আমাদের আশ্বস্ত করেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মার্কেটগুলোর প্রতিনিধি নির্বাচিত করা হবে এবং নির্বাচিত কমিটির মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের চিন্তা করছেন।

এর পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর সাধারণ সভার মাধ্যমে একটি নির্বাচন কমিশনার গঠন ও নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়।

তারা আরও বলেন, তফসিল অনুযায়ী গত ৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেলোয়ার হোসেন দিলু ভুয়া বাদী বানিয়ে হাইকোর্ট রিট পিটিশনের মাধ্যমে নির্বাচন বন্ধ করে দেন। তবে জাকের, নগর, সিটি প্লাজা মার্কেটের ব্যবসায়ীরা এখন ঐক্যবদ্ধ। দিলুর সমস্ত অপকর্মের বিরুদ্ধে সোচ্চার তারা। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী, নগরপিতা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, দুদক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহয়তা কামনা করছি।

জাকের সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতা ওবায়েদ উল্লাহ খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির নেতা নূর মিয়া, মহিউদ্দিন আহমেদ, আব্দুল মান্নান, আলমগীর হোসেন, আব্দুল হান্নান প্রমুখ।

সম্পর্কিত খবর