শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

গাজীপুরে নিখোঁজের ৬ দিন পর অবসরপ্রাপ্ত সেনা সদস্যের লাশ উদ্ধার

গাজীপুরে নিখোঁজের ৬ দিন পর অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের চাপুলিয়া এলাকায় রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ক্রাইমসিন ইউনিট, র‌্যাব ও পুলিশ গিয়ে ঝোপঝাড় থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

নিহত আব্দুর বারী (৪৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোপীনাথপুর গ্রামের মৃত ডাক্তার শাকুরের ছেলে। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন দক্ষিণ চতর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।

স্বজনরা জানান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল বারি গত ৩ জানুয়ারি বাসা থেকে খেজুরের রস আনতে গিয়ে নিখোঁজ হন। খোঁজাখুঁজির পরও কোথাও না পেয়ে জিএমপি’র সদর থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী পারভীন।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, ২০১৫ সালে সেনাবাহিনী থেকে অবসরে যান আব্দুল বারি। এর চার বছর পর বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি-৩ সুপারভাইজার হিসেবে যোগদান করেন তিনি। হত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে হত্যার রহস্য উন্মোচনে কাজ চলছে।

এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সম্পর্কিত খবর