down of head

মেয়েকে নিয়ে বাসায় ফিরেছেন তিশা

মা হওয়ার তিনদিন পর হাসপাতাল থেকে মেয়ে ইলহাম নুসরাত ফারুকীকে নিয়ে বাসায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। গতকাল শনিবার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে ফেসবুকে ৯ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী।

যেখানে দেখা যায়, গাড়িতে বসে আছেন তিশা, কোলে ইলহাম। কোলে থেকেও মায়ের হাত মুঠোয় ধরে আছে শক্ত করে! আর সেটি দেখে আবেগে আপ্লুত মা। ক্যাপশনে তিশা লিখেছেন, ‘ছোট্ট ইলহাম তার মায়ের হাত শক্ত করে ধরে বাড়ি যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন।’

গত ৫ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দেন তিশা। ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা। তাদের ১১ বছরের সংসার জীবনে প্রথম সন্তান ইলহাম।

সম্পর্কিত খবর