শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

নাটকীয়তার পর পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারক নিয়োগ

এক পক্ষ চায় সুপ্রিম কোর্টে নিয়োগ হোক নারী বিচারকের। আরেক পক্ষ বলল দেশের সর্বোচ্চ আদালতে কোনো নারীকে দরকার নেই। পাকিস্তানের হাইকোর্টের চতুর্থ জ্যেষ্ঠ বিচারক আয়শা মালিককে নিয়ে এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল।

অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আয়শা মালিককে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়োগ দিয়েছে পাকিস্তানের বিচারিক কমিশন। এর মাধ্যমে পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রথম নারী বিচারক পেল।

২০২১ সালের সেপ্টেম্বর মাসে আয়শা মালিকের সুপ্রিম কোর্টে কাজ করার কথা ছিল। কিন্তু ওই সময় পাকিস্তানের বিচারিক কমিশনের দ্বিধাদ্বন্দ্বের কারণে তার নিয়োগ আটকে যায়। ওই সময় আট সদস্যের বিচারিক কমিশনের চারজন আয়েশার পক্ষে যায়। আর বাকি চারজন তার বিপক্ষে যায়।

কিন্তু বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তানের বার অ্যাসোসিয়েশন। তারা দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয়। অনেকেই কাজ না করার হুমকি দেন। তবে বার অ্যাসোসিয়েশনের এক অংশ আবার আয়েশার বিরুদ্ধেও বলে।

ফলে আয়েশার বিষয়টি নিয়ে দেশটির প্রধান বিচারপতি গুলজার আহমেদের সভাপতিত্বে বৃহস্পতিবার আবার বৈঠকে বসে বিচারিক কমিশন। সেখানে আশেয়াকে সুপ্রিম কোর্টে নিয়োগের পক্ষে মত দেন পাঁচজন। তবে চারজন তার বিপক্ষেই মত দেন।

সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই আয়শাকে দেশটির রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ জনগণ শুভেচ্ছা জানিয়েছে। পাকিস্তান স্বাধীন হয় ১৯৪৭ সালে। কিন্তু দীর্ঘ ৭৪ বছরে কোনো নারী সুপ্রিম কোর্টের বিচারকের আসনে বসতে পারেননি।

 

সম্পর্কিত খবর